বাগমারায় পৃথক অভিযানে তিন জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো আত্রাই উপজেলার চানুপুর হালদারপাড়া গ্রামের কাঞ্চন চক্রবর্তীর ছেলে সনাতন চক্রবর্তী (২৫), বাগমারা উপজেলার শ্রীপতিপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে রকি (৩০) এবং একই উপজেলার উত্তর কোয়ালীপাড়া গ্রামের মাজেদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৩৬)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সনাতন চক্রবর্তীকে ফেন্সিডিল এবং রকিকে চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ফারুক হোসেনকে নারী নির্যাতন মামলায় এক দিনের রিমান্ডে আনা হয়েছিল। গত মঙ্গলবার রাতে মাদক সহ আটককারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
