১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ইএএলজি প্রকল্পের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ইএএলজি প্রকল্পের ওরিয়েন্টেশন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ কমিটির কার্যক্রম মনিটরিং টুলস ও গাইডলাইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় বাগমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন, ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, আলমগীর সরকার, মনিরুজ্জামান রঞ্জু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন