১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে বি.বি হিন্দু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে বি.বি হিন্দু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৫টায় রাজশাহী বি.বি হিন্দু একাডেমীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে স্কুল পর্যায়ে তিনটি বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সাংষ্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, রাজশাহী বি.বি হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ বৃহষ্পতিবার সকাল ১১টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন