১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১৭ মার্চে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৯:২১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
১৭ মার্চে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ১৭ মার্চ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়,

মুজিববর্ষের সময়কাল ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন