১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৮:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন। বিআরডিবি কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জালাল উদ্দীন আহমেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন