১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় জাতীয় শিশু ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৮:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় জাতীয় শিশু ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহী পবায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ৩ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শেখ এহসান উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা: মো. মনিরুল ইসলাম।

সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন আলোচনা করেন অতিথিবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন