প্রভাত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে রাজশাহী প্রভাত বিদ্যালয়ে বার্ষিক বনভোজন, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ তানজির হোসেন দুলাল, ম ালাইকা ড্যাফোডিল স্কুল প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস,
প্রধান শিক্ষিকা রাজশাহী প্রভাত বিদ্যালয়(ইউনিট-৩) আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তাকিম। সঞ্চলনা করেন প্রধান শিক্ষিকা রাজশাহী প্রভাত বিদ্যালয় শিরিন আখতার। ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন কাউন্সিলর কামরু। শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
