১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মহিলা আওয়ামী লীগের উপ-কমিটির মতবিনিময় সভা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মহিলা আওয়ামী লীগের উপ-কমিটির মতবিনিময় সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভায় মহিলা আওয়ামী লীগের উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে উপ-কমিটির আহ্বায়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বেই মহিলা আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় উপ-কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, জেলা পরিষদ সদস্য নাগিস বেগম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত উপ-কমিটির আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন