১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগ। এবছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “একটি নতুন ইকো সামাজিক বিশ্ব গড়ে তুলি: কাউকে পিছিয়ে না রেখে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন থেকে সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত একটি র‌্যালি শুরু হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের গ্যালারি কক্ষে এসে এক আলোচনা সভায় সমবেত হয়। সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: জামিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের জেষ্ঠ্য শিক্ষক অধ্যাপক ড. আশরাফুজ্জামান। এসময় বর্তমান প্রেক্ষাপটে সমাজকর্মের প্রয়োজনীয়তা ও অদূর ভবিষ্যতে এর সম্ভাবনা নিয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম,

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল করিম, অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব, অধ্যাপক ড. আকতার হোসেন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী সমাজকর্ম দিবস পালিত হয়ে থাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন