১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম উদ্বোধন

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ৩:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টায় গণকপাড়ায় ফিতা কেটে রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সাজনা রেস্টুরেন্টেরও উদ্বোধন করেন সিটি মেয়র।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাসিক মেয়র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক ওহেদুল ইসলাম সিয়াম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, বিশ্ব ব্যাংকের লীভ গর্ভনেন্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন