১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ৩:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো দুলাল হোসেন (৩৫) এবং আকাশ আলী (১৯)। গ্রেপ্তারকৃত দুলাল হোসেন বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুর পাথার গ্রামের ভেলু পাহার এর ছেলে। গত রোববার রাতে রামপুর পাথার এলাকার সিবুর মোড় থেকে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান দুলাল হোসেনকে গ্রেপ্তার করে।

এ সময় তার নিকট থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বাগমারা থানার ওসি তদন্ত অভিযান চালিয়ে আকাশ আলীকে (১৯) গ্রেপ্তার করে। তাকে ১৫১ ধারায় মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন