১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় শিশুদের চক্ষুসেবা দিবে চাইল্ড ফাউন্ডেশন

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ৩:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় শিশুদের চক্ষুসেবা দিবে চাইল্ড ফাউন্ডেশন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার শিশুদের চক্ষু স্বাস্থ্যসেবা দিবে সেবাধর্মী বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান চাইল্ড সাইট ফাউন্ডেশন। উত্তরাঞ্চলের রাজশাহী ও নওগাঁ জেলাতে প্রতিষ্ঠানটি কাজ করবে। রাজশাহী সিটি করপোরেশন ও বাগমারায় কার্যক্রমটি চলবে। দাতা সংস্থা ইউ এস এইড এর আর্থিক সহায়তায় এবং প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের সহযোগিতায় বাগমারায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। এ উপলক্ষে বাগমারায় এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাইল্ড সাইট ফাউন্ডেশন ব্যবস্থাপক (প্রশাসন) আনছার আলী। প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান। সংগঠনটি উপজেলার শিশুদের ক্ষীণ দৃষ্টি সনাক্ত করা ছাড়াও প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা প্রদান করবে।

এজন্য এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশুদের চোখের সমস্যা সনাক্ত করে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে বলে কর্মশালায় জানানো হয়। নামমাত্র ফি এর মাধ্যমে শিশুদের চক্ষুসেবা এবং বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন করা হবে। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন