তানোরে টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোর টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪মার্চ) দুপুরে উপজেলা হলরুমে ডাসকো ফাউন্ডেশনের ‘পাবলিক হেলথ ইমপ্রুভমেন্ট প্রকল্প’ উদ্যোগে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বার্নাবাস হাসডাক, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, প্রজেক্ট ম্যানেজার তোজাম্মেল হকসহ ইউপি চেয়ারম্যানগণ। উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মা ও শিশু উন্নয়নে এই প্রকল্প কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
