১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কল্পনা মোড় থেকে তালাইমারি সড়কে বসছে অত্যাধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ৫:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কল্পনা মোড় থেকে তালাইমারি সড়কে বসছে অত্যাধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় (স্বচ্ছ টাওয়ার এর সামনে) থেকে তালাইমারি পর্যন্ত ফোরলেন সড়কে বসছে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি। গতকাল রোববার সকাল থেকে সড়কটিতে আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল বাসানোর কাজ শুরু হয়েছে। এছাড়া সড়কের দক্ষিণপাশে বাঁধে স্থাপন করা হচ্ছে গার্ডেন লাইট। রোববার বিকেলে সড়কবাতির দৃষ্টিনন্দন পোল বাসানো কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, ১২৭ কোটি ৪৯ লাখ রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হল হতে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় কল্পনা সিনেমা হলের মোড় হতে তালাইমারি পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কটি প্রশস্তকরণের পর এবার সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল। প্রতিটি পোলে থাকবে ১৩টি আধুনিক লাইট। এছাড়া সড়কের দক্ষিণপাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট।

অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন