১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে ট্রাক চাপায় যুবক নিহত

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ২:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে ট্রাক চাপায় যুবক নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ট্রাকের চাপায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে রায়ঘাটি ইউনিয়নের বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন, বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের কোটগ্রাম এলাকার আকরাম আলী খানের ছেলে মিজানুর (২২)।

সে চট্রগ্রামের একটি সিকিউরিটি কোম্পানীতে চাকুরী করত বলে জানা গেছে। মোহনপুর থানা পুলিশের এএসআই আতিকুর রহমান জানান, মোটরসাইকেল আরোহি মিজানুর কেশরহাট থেকে নিজ বাড়ি বাগমারা ফিরছিলেন পথিমধ্যে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি মিজান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন