১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আমরা ক’জন চা’য়ের আড্ডার সদস্যদের মিলন মেলা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ২:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আমরা ক’জন চা’য়ের আড্ডার সদস্যদের মিলন মেলা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ৯০দশকের আমরা ক’জন চায়ের আড্ডার সদস্যবৃন্দের ২য় মিলনমেলা আনন্দঘন পরিবেশে গতকাল শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি মিলনমেলায় স্মৃতিচারণ, মৃত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, ক্রিড়া প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহবায়ক রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর সভাপতিত্বে আয়োজিত মিলন মেলার শেষাংশে স্মৃতি চারণে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর ঐতিহ্যবাহী ক্লাব দিগন্ত প্রসারী সংঘ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক।

বিশেষ অতিথি ছিলেন আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা, সাংবাদিক মোমিনুল ইসলাম বাবু। স্মৃতিচারণ করেন হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলে রেজবি আল-হাসান মুঞ্জিল, ধাইনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আ.ক.ম তাবারিয়া চৌধুরী, কামরান হাফিজ ইয়ামিন, এমরান আলী প্রমুখ। ফেলে আসা অতীত স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগআপ্লুত হয়ে পরেন। পরিশেষে আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আয়োজনে সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করেন আনোয়ার কামাল বিদ্যুৎ। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন