১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের কবরে মোহনপুর আ’লীগের সভাপতি ও সম্পাদকের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামানের কবরে মোহনপুর আ’লীগের সভাপতি ও সম্পাদকের পুষ্পস্তবক অর্পণ
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবরে গতকাল শনিবার বিকাল ৫ টায় পুষ্পস্তবক অর্পন করেছেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃআব্দুস সালাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। এসময় মৌগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার দোয়া মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার তপন, সাবেক সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,

ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন,মৌগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস,বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি হযরত আলি, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহজাহান আলি, মোহনপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদসহ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন