দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি
এফএনএস : লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম এর সহায়তায় দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
