১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ

প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ
বিজ্ঞাপন

এফএনএস : একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ বসবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন।

সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন বসবে। সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। গত ২৭ জানুয়ারি সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন