১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র কোভিড-১৯ শীর্ষক বিভাগীয় কর্মশালা

প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র কোভিড-১৯ শীর্ষক বিভাগীয় কর্মশালা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোভিড-১৯ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর একটি হোটেল সভা কক্ষে এই কর্মশালার সভাপতিত্ব করেন সোসাইটি এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইকরাম এলাহী চৌধুরী। কর্মশালার উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার বক্তব্যে বলেন, করোনাকালীন মহামরীতে জেলা ইউনিট সদস্যদের অবদান রাজশাহী জেলা মানুষ কোন দিন ভুলবেনা।

জীবনের মায়া ত্যাগ করে সদস্যরা জেলা বিভিন্ন অঞ্চলে ছুটে গেছে ত্রাণসামগ্রী নিয়ে। সরকারের ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে ও ভ্যাকসিন কেন্দ্রে ইয়ুথরা ভুমিকা রেখেছে। আমার ধরনা, এ দেশের অনেক মানুষের জীবন রক্ষায় রেড ক্রিসেন্ট সদস্যরা অগ্রণী ভুমিকা রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যদি স্বাধীনতা পদক পায়, তাহলে এক প্রধান কারণ হবে করোনাকালীন রেড ক্রিসেন্ট ইয়ুথদের অবদান। বক্তব্য শেষে তিনি এই কর্মশালা শুভ উদ্বোধন ঘোষনা করেন।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ইন্টান্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি নুরে আলম সিদ্দিকী, সুইস রেড ক্রিসেন্ট‘র প্রতিনিধি সঞ্জিব বিশ্বস, রাজশাহী সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান রেজাউল কমির রাজু, রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক। রাজশাহী বিভাগের ১৬ ইউনিট থেকে আগত ২জন প্রতিনিধি দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন