রাবি ভিসির সাথে নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহষ্পতিবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,
সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, আলিমুল হাসান সজল প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
