রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসন-৩৭ এঁর সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার রাশেদা পারভিন এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনম শিরিন। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। উল্লেখ্য, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণকারী ৫ জন নারীকে সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও এসিডি এনজিও’র মাধ্যমে ৮টি কিশোর কিশোরী ক্লাবের পেয়ার লিডারদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি উপহার দেয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার বিকেল ৩টায় হোটেল ডালাস এর সম্মেলন কক্ষে ডড়সবহ ধহফ ব -ঈড়সধহপযব ঞৎঁংঃ (ডঊ) এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি নারীদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নারীরা এখন পুরুষদের পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে।

নারীরা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারীদের এগিয়ে চলা আরো সুন্দর হবে এটিই আমরা প্রত্যাশা করি। পরে অনুষ্ঠানে সকলকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটেন ও উদ্যোক্তাদের তৈরি করা পোশাক ও নানা রকম পণ্য পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার (রিলেশন্সশীপ) মোঃ মিজানুর রহমান, সেলাই এর প্রতিষ্ঠাতা ও সিইও জামিলা আফসারী প্রীতি, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সহ সভাপতি, নিলুফা ইয়াসমিন নীলা, নীলাঞ্জনা প্রমুখ।

রাবি
রাবি প্রতিনিধি : ‘আমরা নারী, সব পারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নারীদের সংগঠন সীমন্তিনী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র্যালী বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ডিন কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হোন তারা। সীমন্তিনীর প্রতিষ্ঠাতা ড. ফরিদা পারভীন কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন সানাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোবাররা সিদ্দিকা, ড. মাহবুবা কানিজ কেয়া, ডাঃ লুৎফা বেগম লিপি, ডঃ কাজী মাহজাবীন আক্তার।
তানোর
তানোর প্রতিনিধি : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে মঙ্গলবার উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলার মহিলা বিষয়ক অফিসার ফজলুর রহমানের স্বাগত বক্তব্যে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সভানেত্রী সোনিয়া সরদারসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও পোষাক বিতরণ করা হয়।

গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার ৮ মার্চ সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম।
আলোচনা সভায় প্রধান অতিথিছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা,উপজেলা প্রেসক্রাব সভাপতি আলমগীর কবির তোতা,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাফিজা তাবাসুম জিনিয়া,উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক বরজাহান আলী পিন্টু প্রমূখ।
