রাবিতে ককটেল উদ্ধার
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৈয়দ আমীর আলী হল থেকে পরিত্যক্ত দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ককটেল দুটি উদ্ধার করে মতিহার থানা পুলিশ। জানা যায়, এদিন সকালে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ-পশ্চিম কর্নারের দোতালার ২০১ নং বাথরুমে সংস্থার কাজ চলছিল। এসময় পুরাতন লোডাউন এর ভিতরে পরিত্যক্ত অবস্থায় ধুলাবালি মাখানো দুইটি কোটায় লাল টেপ জড়ানো ককটেল দেখতে পাই হলের নির্মাণ প্রমিকরা।
বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে সেটি উদ্ধার করা হয়। ককটেল উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, আমরা হল প্রশাসনের খবর পেয়ে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করি। কে বা কারা ককটেল গুলো রেখেছে তাৎক্ষণিকভাবে তা আমরা জানতে পারিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি বলে জানান তিনি। পরে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আসাবুল হক ও সহকারী প্রক্টর
ড. আরিফুর রহমান এবং মতিহার থানার ওসি মোঃ তুহিন এর উপস্থিততে রাবির বধ্যভূমর দক্ষিণ পাশে সফেদা বাগানের পাশে, সার্জেন্ট মোঃ হাফিজ র্যাব-৫ এর নেতৃত্বে র্যাব-৫ এর বোম ডিসপোজাল টিম ককটেল গুলো নিস্কৃয় করেন। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৫ বোম ডিসপোজাল ইউনিটের সদস্য মোঃ লাভলু সার্জেন্ট র্যাব-৫, রবিউল সার্জেন্ট র্যাব-৫, জাহিদ কর্পোরাল র্যাব-৫, রাজশাহী।
