রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা ভূমি সংস্কার বোর্ড ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) ডোমেইন বিশেষজ্ঞ মো. আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্ফর আহমেদ, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ,এন,এম মঈনুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্যে ভূমি সচিব বলেন, ভুমি সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। রেকর্ডরুম অটোমেশনের ফলে খুব সহজেই জমির পর্চা পাচ্ছে জনগণ।
ভূমি সেবা অটোমেশনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের পুরস্কার অর্জন করেছে ভূমি মন্ত্রণালয়। জমির মিউটেশন শতভাগ অনলাইনে করার প্রক্রিয়া চলমান। এক লাখ ৪০ হাজার মৌজাশীট ডিজিটালাইজেশন করা হচ্ছে। তিন ধরণের স্যাটেলাইট ইমেজ সংগ্রহের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড সার্ভে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে সকল ভূমি সেবা অটোমেশনের আওতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কর্মশালায় অনলাইন হোল্ডিং এন্ট্রি, ই-নামজারি, ডিজিটাল রেকর্ড রুম অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ক মুক্ত আলোচনায় রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক সহ বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ই-নামজারি শতভাগ অটোমেশন ও উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারে চলমান ডাটা এট্রি কার্যক্রম সম্পন্নণের প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিতকরন এবং উত্তারনের উপায়ের কর্মশালায় আলোচনা করা হয়েছে।
