রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির সম্পাদক তৃষাণ
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আর ইউ সি সি) আট সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৃষাণ খান। কমিটির অন্যান্য সদস্যবৃন্দু হলেন- সহ-সভাপতি ফাইন্যান্স বিভাগের সাইদুর রহমান, আইবিএ শিক্ষার্থী রাকিবুজ্জামান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারিয়া নৌশিন তৃপ্তি।
উল্লেখিত সদস্যবৃন্দ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া কমিটিতে ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোন্দকার অভিষেক ইবনে শামস এবং টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ আর রাফি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারী ২০২২ ক্যারিয়ার ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ মার্চ ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে আগামি ১ বছর মেয়াদে ক্যারিয়ার ক্লাবের ৯ম কমিটি গঠন করা হয়। আগামি ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে কমিটি হন্তাস্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার চার্লস অপু ফলিয়া।
