১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে মহিষবাথান উত্তরপাড়া মিলনমেলা

প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে মহিষবাথান উত্তরপাড়া মিলনমেলা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডের মহিষবাথান উত্তরপাড়া নিবাসীদের নিয়ে ছাত্র ও যুব সমাজের আয়োজনে হিসাব ছাড়া চলেনা দিন তবুও হিসাবের বাইরে একদিন এই স্লোগান কে সামনে রেখে মহিষবাথান উত্তরপাড়া মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে মিলনমেলা উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম, নবীন প্রবীন ছাত্র যুবক নারী পুরুষ সকলকে নিয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, রাসিক সংরক্ষিত কাউন্সিলর জোন-২ আয়েশা খাতুন নাদিরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উত্তরপাড়া মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম, মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ জাকারিয়া হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাঃ সম্পাদক তানজির হোসেন দুলাল সহ সামসুল খান, জাইদুর রহমান, হাফেজ শেখ,চন্দন সরকার প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন