১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাগমারায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটার সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির উপজেলা শাখা। কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বাজারের আলুহাটায় সমাবেশে মিলিত হয়।

বিএনপি’র নেতা ও গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য রেজাউল করিম টুটুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক আকতারুজ্জামান বল্টু, সদস্য সচিব মোজাম্মেল হক ড্রাগন, পৌর যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,

পৌর সেচ্ছাসেবক আহবায়ক সাইদুর ইসলাম গাজী, সদস্য সচিব শাহিন রেজা, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম গণি, সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মামুনুনরশিদ, সদস্য সচিব টিপু, উপজেলা কৃষক দলের মীর মাসুদুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা ছাত্র দলের আহবায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জ্বল হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন প্রাং, জেলা ওলামা দলের সভাপতি তাজউদ্দিন, এ্যাড: নসির উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন