বাগমারায় পৃথক মামলায় ৩ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ গ্রাম হেরোইনসহ ভবানীগঞ্জ চাঁনপাড়া মহল্লার সাইদুর রহমান এবং ৭ পিচ ইয়াবা সহ একই এলাকার নিশীত সরকার। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
অপরদিকে উপজেলার মচমইল গ্রামে ভাড়া বাসায় থাকা (১৩) বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ওই শিশুর মা।
ওই মামলার আসামী আব্দুল গনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
