১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জনতা ব্যাংক রাজশাহীর বিভাগীয় ব্যবস্থাপক সমে¥লন

প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জনতা ব্যাংক রাজশাহীর বিভাগীয় ব্যবস্থাপক সমে¥লন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার পর্যটন মোটেল, রাজশাহীতে জনতা ব্যাংক লিমিটেড, রাজশাহীর বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন-২০২২ সকালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক কে.এম. সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান, মহাব্যবস্থাপক দেলোয়ারা বেগম।

উক্ত বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলনে রাজশাহী বিভাগের ২০২১ সালের ব্যবসায়িক তথ্য উপাত্ত উপস্থাপন এবং সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার তাপস কুমার মজুমদার। সম্মেলনে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগের ডিসেম্বর ২০২১ সালের ব্যবসায়িক সূচক নিয়ে অনুপঙ্খ তুলনামূলক পর্যালোচনা করেন ব্যাংকের সম্মানীয় এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ,

তিনি ২০২২ সালের ব্যবসায়িক বিভিন্ন সূচকের টার্গেট অর্জনের কর্মকৌশল সর্ম্পকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং জনতা ব্যাংক রাজশাহী বিভাগের ব্যবসায়িক যে অগ্রগতি; সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সম্মেলনে রাজশাহী বিভাগের সাতটি এরিয়ার ডিজিএম, ইনচার্জ, কর্পোরেট প্রধান, রিজিওনাল স্টাফ কলেজ রাজশাহীর ডিজিএম, অন্যান্য নির্বাহীসহ ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সম্মেলনটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন ডিজিএম মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার এবং এজিএম নূর আলম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন