১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিগারেট কোম্পানী বাঁচাতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ১:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সিগারেট কোম্পানী বাঁচাতে রাজশাহীতে মানববন্ধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : মালিকানাধীন দেশীয় সিগারেট কোম্পানি বাঁচানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় মহানগরীর জিরো পয়েন্টে সিগারেট কারখানায় কর্মরত কর্মচারি ও শ্রমিকরা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে। এ সময় বক্তরা, বাজেটে দেশীয় ব্যান্ডের তামাকজাত পণ্যের ওপর কর না বাড়ানো’ সিগারেট কোম্পানিগুলোর সুরক্ষাসহ শ্রমিক বাঁচানোর দাবি জানান। তারা বলেন,‘দেশে ব্যবসারত সিগারেট কোম্পানির অনেক ভাগ দেশীয় মালিকানাধীন। দেশীয় ব্যান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

তামাক শিল্পকে বাঁচাতে নিন্মস্ল্যাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভ, কর নির্ধারণ হার কমানোসহ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। বিদেশিদের সাথে প্রতিযোগিতায় দেশীয় কোম্পানিগুলোকে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে। মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে লাখ লাখ শ্রমিক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কারখানায় কর্মরত কর্মচারী ও শ্রমিকবৃন্দের আহ্বায়ক সাহিদুল ইসলাম ও সদস্য সচিব আবুল কালাম আজাদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন