১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : দেশে চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হলো জাতীয় ভোটার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা পৌনে ১১ টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বিভাগীয় কমিশনার বলেন, একটা সময় ছিল যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও মানুষের মধ্যে ভোটার হওয়ার জন্য উৎসাহ-উদ্দীপনা কম ছিল, এখন পরিস্থিতি তেমনটা নেই। এখন মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। কারণ জাতিকে জাগিয়ে তোলার জন্য যে সঠিক নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব এখন আমরা পেয়েছি। তিনি বলেন, সঠিক ভোটার তালিকা করা নির্বাচন কমিশনের একটি দায়িত্ব। সকলে সচেতন হয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে তারা সেটা করতে পারবে। এজন্য তিনি সঠিক ভোটার তালিকা তৈরিতে সকল অভিভাবককে তাদের আঠারো বছর বয়সী ছেলে-মেয়েদেরকে আগ্রহী করে তোলার আহ্বান জানান।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র এবং সিনিয়র নির্বাচন অফিসার মো: সাইফুল ইসলাম বক্তৃতা করেন। এর আগে বিভাগীয় কমিশনার বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের শুভ সূচনা করেন এবং কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন। উল্লেখ্য, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বুথ স্থাপনের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন, ভোটার আইডি কার্ড সংশোধন, ভোটার স্থানান্তর ও স্মার্ট কার্ড বিতরণসহ দিনব্যাপী বেশকিছু বিশেষ সেবা প্রদান করা হয়।

পবা
পবা প্রতিনিধি : বুধবার সকাল ১০টায় পবা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস মো. আয়েন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আলোচক উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামানিক। এসময় তিনি ভোটার দিবসে উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন সেবা প্রদানের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। তিনি আরোও বলেন ভোটারদের সর্বোচ্চ সেবা দিতে পবা উপজেলা নির্বাচন কার্যালয় সর্বদা প্রস্তুত।

বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, এবং গণমাধ্যম কর্মী। সভাপতির বক্তব্যে ইউএনও ফারুক সুফিয়ান বলেন, জাতীয় ভোটার দিবসের গুরুত্ব অপরিসীম। জাতীয় ভোটার দিবসের সফলতা বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচী যেমন ব্যানার ফেসটুন ও লিফলেট আকারে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া প্রয়োজন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন