১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ১:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাঁথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য’র অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাদারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভদেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন