১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় গাছ থেকে পড়ে আহত যুবক মৃত্যুবরন করেছেন। তার নাম আনারুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিকসূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারী বাড়ির পাশে কাঁঠালের গাছে পাতা কাটতে উঠে আনারুল ইসলাম। হঠাৎ গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়।

পড়েগিয়ে গুরুতর আহত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ আইসিইউ’তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ডাক্তারের ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে আনে তার পরিবার। ছাড়পত্রে দেওয়া চিকিৎসার ব্যবস্থাপত্র মোতাবেক ওষুধ সেবন চলছিল। এই অবস্থায় বুধবার সকালে মারা যান আনারুল ইসলাম। তার বড় ভাই মনিরুল ইসলাম বলেন, গরীব হলেও চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।

তারপরেও ভাইকে বাঁচাতে পারলাম না। স্ত্রী ও ছোট ছোট তিনটি সন্তান রেখে চলে গেল। তারা কিভাবে চলবে, এখন এই চিন্তায় পড়েছি। বিষয়টি নিশ্চিত করে আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দিন প্রামানিক বলেন, সকাল ১১টায় জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। অসহায় হয়ে পড়লো দরিদ্র আনারুলের পরিবার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন