১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২ মার্চ ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, নেসকো লিঃ, রাজশাহীর সম্মানিত বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন সেচ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের স্বার্থে পিজিসিবি ১৩২/৩৩ কেভি কাটাখালী গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি বাস জরুরী মেরামত ও সংরক্ষণসহ নবায়ন কাজের জন্য আগামী ০৪/৩/২০২২ ইং (শুক্রবার) সকাল ৬টা হতে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত অত্র সার্কেলের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ ১/৩/৪/৫/বিমানবন্দর/তানোর-এর আওতাধীন সকল এলাকায় (তালাইমারি, রুয়েট, বিশ্ববিদ্যালয়, কাজলা, বালিয়াপুকুর, উপশহর, বিসিক, তেরখাদিয়া, শিরোইল, পদ্মা আবাসিক, টেক্সটাইল, ক্যান্টনমেন্ট, নওহাটা, পবা, বাগধানী, টাউন, নিউমার্কেট, কাদিরগঞ্জ, রাণীবাজার, গ্রেটার রোড, কাটাখালী, মাসকাটাদিঘী, বেলপুর, কাপাশিয়া, মেহেরচন্ডী, বুধপাড়া, শ্যামপুর, তানোর ইত্যাদি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২/কাশিয়াডাঙ্গা/বিবিবি-৪ এর আংশিক এলাকায় (সাহেব বাজার, আর.ডি.এ, কলাবাগান, সবজিপাড়া, মেডিকেল, কুমারপাড়া, গণকপাড়া, মালোপাড়া, আলুপট্টি) ইত্যাদি এলাকায় বিকল্প সোর্সের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল থাকবে। তবে কাজের স্বার্থে মাঝে মধ্যে বন্ধ রাখা হতে পারে। পিজিসিবি কর্তৃক উক্ত কাজের স্বার্থে নেসকো লিঃ, রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন