সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ভারতে আগুনে ১০ শিশুর মৃত্যু

Paris
Update : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

এফএনএস : ভারতের মহারাষ্ট্রের ভান্ডারি জেলার সরকারি হাসপাতালে আগুন লাগার পর ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই ইউনিটে ১৭টি শিশু ভর্তি ছিল। তবে ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়। তবে সাত শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর এনডিটিভির।

জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ কান্ডেতে জানিয়েছেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগলে এতে ১০ জন শিশুর মৃত্যু হয় এবং ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রথমে একজন নার্স নবজাতক ইউনিট থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন এবং পরে তিনি ডাক্তারদের এ বিষয় অবহিত করেন। ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালটি রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ওই হাসপাতালে নবজাতক ইউনিটে ভর্তিরত সকল শিশুর বয়স ছিল এক মাস থেকে তিন মাস বয়সী। নবজাতকদের এমন মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নবজাতকদের পরিবার ও স্বজনরা। এ ঘটনার তদন্তের জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris