সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

বরাদ্দের অর্থে গৃহহীনদের ঘর আরো ভাল করা যেত: প্রতিমন্ত্রী

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

নওগাঁ প্রতিনিধি : দূর্যোগসহনীয় গৃহ সমূহ নির্মাণে যে বরাদ্দ ছিলো তা দিয়ে আরো ভাল গৃহ করা যেত বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। নওগাঁর পোরশায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাংঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পোরশা উপজেলায় দূর্যোগসহনীয় গৃহ নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই জেরে প্রধানমন্ত্রী স্বশরীরে ঘরগুলো দেখতে বলেছেন। আমরা দেখেছি। ঘরগুলো আরো একটু ভালো করা যেত। তবে কারিগরদের (মিস্ত্রী) অদক্ষতায় কাজের কিছুটা ত্রুটি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এসময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসিন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ চৌধূরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও গাংঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

পরে তিনশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী দূর্যোগসহনীয় কয়েকটি ঘর পরিদর্শন করেন। উল্লেখ্য, পোরশা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবার সমূহের জন্য ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরে নির্মিত দূর্যোগ সহনীয় ৬৩ টি ঘর নির্মিত হয়। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে ৫৪ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরে বাড়ি নিয়ে গত ডিসেম্বর মাসে বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় ‘দূর্যোগসহনীয় ঘর এখন নিজেই ঝুঁকিপূর্ণ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।


আরোও অন্যান্য খবর
Paris