সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

আজারবাইজানে পড়তে গিয়ে রাজশাহীর মেয়ে খুন

Paris
Update : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরা ডেস্ক : আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রিয়া ফেরদৌসী (৩৩) দুর্বৃত্তের হাতে খুন হয়েছে। গত বুধবার আজারবাইজান সময় সকাল ১০টার দিকে এই হত্যাকান্ডর ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রিয়া ফেরদৌসী রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে। এক বছর আগে তিনি আজারবাইজান গিয়েছিলেন। পরিবারের দাবি, সেখানকার পুলিশ হত্যার বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে কি কারণে বা কারা হত্যা করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি তার পরিবারের লোকজন।

এদিকে, আজারবাইজানে বাংলাদেশি কনস্যুলেট নেই। এ কারণে ইরানে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেটের থেকে কূটনৈতিক তৎপরতা করা হচ্ছে বলে জানা গেছে। নিহত রিয়ার ভাই ফরমান আলী বলেন, রিয়া ঢাকার একটি কলেজ থেকে অনার্স শেষ করেছে। এরপর আইন বিভাগে পড়তে গত বছর আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। লেখাপড়ার পাশাপাশি সেখানকার একটি রেস্টুরেন্টে খন্ডকালীন চাকরি নেয়। ফরমান বলেন, সেখানকার বাংলাদেশী প্রবাসীর মাধ্যমে শুনেছি ওই রেস্টুরেন্টে যাতায়াতের সময় স্থানীয় কিছু বখাটে যুবক তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত।

তাদের কথায় রাজি না হওয়ায় বুধবার সকালে দিকে রিয়াকে তুলে নিয়ে যায়। পরে তার হাত-পা ভাঙা লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে কারা বা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এই মুহূর্তে আমরা বলতে পারব না। বাবা আবু বক্কর বলেন, রিয়া ভাই-বোনের মধ্যে সবার ছোট। অনেক কষ্টে আমাদের সংসার চলে। ছোট থেকেই মেয়েটার একটা স্বপ্ন ছিল সে ব্যারিস্টার হবে। আর আমাদের সকল কষ্ট দূর করবে। এখনতো সব শেষ। তিনি বলেন, আমি গরিব মানুষ। খুনিকে শনাক্ত করা বা বিচার পাওয়ার কোনো আশা নেই। তাই সরকারের কাছে আকুল আবেদন জানাই, অন্তত মেয়ের লাশটা যেন দেশে এনে আমাদের কাছে পৌঁছে দেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, এখানকার একটি মেয়ে বিদেশে হত্যাকান্ডের শিকার হয়েছেন এমন খবর শুনেছি। তবে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে লিখিত কোনো তথ্য বা ভুক্তভোগী পরিবারের কেউ আমাদের কিছুই জানায়নি।


আরোও অন্যান্য খবর
Paris