শীতার্তদের কম্বল বিতরণ করলেন মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ২৫নং ওয়ার্ডে ৭০০ শীতার্ত এর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ২৫নং ওয়ার্ড কাউন্সিলের বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। অতীতে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে এই সরকার। করোনাকালে গরীব, অসহায় ও কর্মহীন মানুষকে দফায় দফায় খাদ্য, নগত অর্থ, সবজি সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। সরকারি সহযোগিতার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহযোগিতা প্রদান করেছি। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রব্বানী মাসুম। এ সময় মহানগর আওয়ামী লীগের সদস্য আলিমুল হাসান সজল, মতিহার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চুনী, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
