সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

একযুগ পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে দৈনিক আমাদের রাজশাহী পরিবারের শুভেচ্ছা

Paris
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : একযুগ পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে রাজশাহীর জনপ্রিয় দৈনিক আমাদের রাজশাহী পরিবার। গতকাল রোববার বিকেলে নাটোর আওয়ামীলীগের সম্মেলন শেষে ঢাকায় ফেরার জন্য রাজশাহীর শাহমুখদুম বিমানবন্দরে পৌঁছালে দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেনের নেতৃত্বে পত্রিকায় কর্মরত স্টাফরা তাঁকে একযুগ পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান।

মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি শাহরিয়ার অন্তু, সিনিয়র ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার সোহাগ হোসেন, শাহানুর রহমান রানা, মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। পরে মন্ত্রীর সাথে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।


আরোও অন্যান্য খবর
Paris