শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন, রাজশাহী মহানগরের সভাপতি অলোক দাস এর মাতা ও রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাসের ঠাকুমা অঞ্জলি দাস পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের
সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পনিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার, পূজা পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শরৎ চন্দ্র সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অঞ্জলি দাস এর শেষকৃত্য অনুষ্ঠান আজ শুক্রবার সকাল ১১.৩০টায় নগরীর পঞ্চবটি মহাশশ্মানে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মো ডাবলু সরকার, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার প্রমুখ।
