রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

লকডাউনে বড় হয়েছে ব্রিটেন অর্থনীতি

Paris
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : করোনাভাইরাসের মহামারির মধ্যেও ২০২১ সালে যুক্তরাজ্যে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। গতকাল শুক্রবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের মধ্যেও ২০২০ সালের তুলনায় এগিয়ে ছিল ২০২১ সালের অর্থনীতি। গত ডিসেম্বরে ওমিক্রনের কারণে কিছুটা পিছিয়ে গেলেও সামগ্রিকভাবে অর্থনীতির সূচক গতি পায়। ২০২০ সালে কোভিড ও লকডাউনে অর্থনীতির প্রবৃদ্ধি ৯.৪ শতাংশ শ্লথ হয়ে পড়ে। যা গত বছর, পুনরুদ্ধার করতে সক্ষম হয় ব্রিটেন।

যদিও গত ডিসেম্বরে শুন্য দশমিক দুই শতাংশ সংকুচিত হয়। গত ডিসেম্বরে ওমিক্রনের কারণে খুচরা ব্যবসা ও সেবা খাতের ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান বিষয়ক সংস্থার পরিচালক ডারেন মরগান বলেছেন, ডিসেম্বরে বিপর্যয় সত্ত্বেও এনএইচএস (জাতীয় স্বাস্থ্য সেবা), কুরিয়ার ও কর্মসংস্থান এজেন্সির সমর্থনে ব্রিটেনের অর্থনীতি গতি পায়। জিডিপি জোরালো ভাবে বেড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris