মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দা ভূমি অফিস চত্বরে ছাগল প্রবেশের অপরাধে মা ও দুই ছেলের কারাদন্ড

Paris
Update : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ছাগল প্রবেশ করার অপরাধে ছাগল মলিক হাসিনা বানু ও তার দুই ছেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী হাসিনা বানু (৪৫), তার দুই ছেলে সিফাত (২৫) ও সজীব (১৮)। এনিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাস করে কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক। গতকাল বৃহস্পতিবার সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ছাগলের জন্য পাতা কাটতে হাসিনা বানু ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে একটি ছাগলও ভূমি অফিস চত্বরে ঢুকে যায়। এনিয়ে ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান ওই গৃহবধূর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে। এসময় গৃহবধূর হাতে থাকা ছাগলের দড়ি দিয়ে ভূমি কর্মকর্তাকে আঘাত করেন। মাকে লাঞ্ছিত করার সংবাদ পেয়ে দুই ছেলে সিফাত ও সজীব ভূমি অফিসে ছুটে আসলে দ্বিতীয় দফায় সেখানে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর হাসিনা বানু তার দুই ছেলেকে নিয়ে বাড়ি চলেন যান।

স্থানীয়রা আরও জানান, ভুমি অফিসের বাউন্ডারির সঙ্গে লাগানো সাজাপ্রাপ্ত হাসিনা বানুর স্বামী তহিদুল ইসলামের একটি চায়ের ষ্টল রয়েছে। ঘটনার দুই ঘন্টা পর কৌশলে চায়ের অর্ডার দিয়ে তহিদুল ইসলামকে ভূমি অফিসে ডেকে নেওয়া হয়। এরপর তাকে জিম্মি করে স্ত্রী ও দুই ছেলেকে ভূমি অফিসে হাজির করতে বাধ্য করেন ভূমি অফিসের লোকজন। এসময় পুলিশ নিয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক। পরে তাদের আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।

নুরুল্লাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান জানান, অফিস চত্বরে ছাগল প্রবেশকে কেন্দ্র করে হাসিনা বানুর সঙ্গে বাকবিতন্ডা হয়েছে। এর এক পর্যায়ে দুর থেকে ছাগল বাঁধার দড়ি দিয়ে তাকে দুইবার আঘাত করেন হাসিনা বানু। তবে ওই নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ছোট্ট একটা বিষয় নিয়ে এসিল্যান্ড যে কাজটি করেছেন তা সঠিক হয়নি। বিষয়টি নিয়ে উনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক বলেন, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে হাসিনা বানু এবং হুমকি দেওয়া অভিযোগে সিফাত ও সজীবকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris