রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে ‘সিল্ক সিটিকে এসএমই স্যালুট’র এসএমই অনলাইন সেল ক্যাম্পেইন উদ্বোধন

Paris
Update : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : দেশের সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডির বছরের সেরা এসএমই পণ্যের অফার ও ডিসকাউন্ট নিয়ে সারা দেশব্যাপী কার্যক্রম এসএমই স্যালুট বাংলাদেশ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের সিল্ক সিটিতে “সিল্ক সিটিকে এসএমই স্যালুট” এর প্রথম কার্যক্রম এসএমই অনলাইন সেল ক্যাম্পেইন উদ্বোধন করা হলো। গতকাল শনিবার দুপুর ২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নগর ভবন চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনটির উদ্বোধন করেন।

এ সময় রাসিক মেয়র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে তারা বিরাট ভূমিকা রাখছেন। বছরের সেরা ডিসকাউন্ট অফার নিয়ে সিল্ক সিটিতে কার্যক্রম শুরু করবার জন্য ঐক্য ডটকম ডট বিডিকে শুভকামনা জানান। ঐক্য ডট কম ডট বিডিতে লেদার গুডস, প্রসাধনী, খাবার, গ্রোসারি আইটেম, বিউটি সোপ, চকোলেট, হোম ডেকর সহ বিভিন্ন পণ্যে বাই ১ গেট ১ অফার এবং ১০% থেকে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার শুরু হয়েছে।

এছাড়াও ঐক্য হেলথ এই কার্যক্রমের সাথে রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। ঐক্য ডট কম ডট বিডির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক তানভীর আহমেদ তানিম, মিজ সুরাইয়া আলম, মিজ জান্নাতুল ফেরদৌস তিথি এবং রাজশাহী ডেস্ক প্রধান মোজাফফর হোসেন মাসুম এবং জাকির হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে এসএমই উদ্যোক্তাবৃন্দও বেলুন উড়িয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।


আরোও অন্যান্য খবর
Paris