রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Paris
Update : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : অবশেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এর ফলে উভয় বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য। ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে গত সোমবার সকাল থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত হয় গতকাল শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার। এর আগে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এক পত্রে ট্রাকচালকসহ অন্যান্যের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানায়।

যে সমস্ত গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং কেন্দ্র সরকারের নির্দেশমতো ট্রাকচালকসহ অন্যান্যের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আঁধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে বলে জানানো হয়। ওই চিঠির আলোকে সীমান্ত বাণিজ্যের স্বার্থে গতকাল শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে গত সোমবার থেকে বৃহস্পতিবার টানা ৪ দিন বন্ধ থাকে বন্দরের সকল কার্যক্রম।

পরে ফলপ্রসু আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আগের মতো আমদানি-রপ্তানি চলছে। তারা প্রশাসনের আশ্বাসে আবারও কাজে ফিরে এসেছেন। বিষয়টি সকল সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার গোলাম মোস্তফা শিকদার জানান, টানা ৫ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

গতকাল শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলছে। সিঅ্যান্ডএফ এজেন্টের সদস্যরা কাজ করছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, চারদিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris