সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

রাবির নয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন প্রফেসর সালাম

Paris
Update : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর আব্দুস সালাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর আব্দুস সালাম বৃহস্পতিবার দুপুরে তাঁর নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বরত ছিলেন।

এর আগে তিনি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে গ্রুপ-এ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নতুন দায়িত্ব নিয়ে প্রফেসর সালাম বলেন, দায়িত্ব যথাযথভাবে পালন করতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের সুন্দর স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শারীরিক অক্ষমতার কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার অধ্যাপক বারী। এর আগে গত ১৩ ডিসেম্বর রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশনা দেয় শিক্ষামন্ত্রণালয়।


আরোও অন্যান্য খবর
Paris