রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

তেল বিক্রির কমিশন বাড়ানোর দাবি পেট্রল পাম্প মালিকদের

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : জ¦ালানি তেলের বিক্রয় কমিশন সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করা না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সব ডিপো থেকে জ¦ালানি তেল উত্তোলনে বিরত থাকার ঘোষণা দিয়েছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয় সংগঠনটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রলিয়াম ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ মোমিন, সহ-সভাপতি আবদুল আওয়াল জ্যোতি, মাহবুবুল আলম, যুগ্ম মহাসচিব শেখ ফরহাদসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, জ¦ালানি মন্ত্রণালয় ও বিপিসি কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে বিবেচনাহীনভাবে জ¦ালানি তেল বিক্রির ওপর কমিশন লিটারপ্রতি মাত্র ২০ পয়সা বাড়িয়েছে। যেখানে আমরা জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারি বিভিন্ন সংস্থার লাইসেন্স ফি বৃদ্ধি, সর্বোপরি ঊর্ধ্বমূল্যের বাজারে কর্মচারীদের বেতন বৃদ্ধিতে জ¦ালানি তেল বিক্রির ওপর কমিশন ১.৬০ টাকা বৃদ্ধি করার জন্য দাবি করে আসছি।

সেখানে সরকার গত ২০২১ সালে ৪ নভেম্বর ডিজেলের মূল্য এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি ১৫ টাকা বৃদ্ধি করলেও জ¦ালানি তেল ব্যবসায়ীদের জন্য কোনো কমিশন বৃদ্ধি করেনি। তারা বলেন, গত ৬ জানুয়ারি বিপিসির ডাকা মিটিংয়ে আমাদের একটি সম্মানজনক কমিশনের আশ্বাস প্রদান করা হয়। কিন্তু কার্যত দুঃখজনকভাবে বিপিসি ও জ¦ালানি মন্ত্রণালয় জ¦ালানি তেল ব্যবসায়ীদের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris