২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

৪০তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু হবে ৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
৪০তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু হবে ৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গতকাল মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন। পিএসসি চেয়ারম্যান বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু করা হবে। ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারা সুস্থ হয়ে ওঠায় আবারও ভাইভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে পিএসসির চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষা শেষ করতে সময়ক্ষেপণ হোক এটা আমরা চাই না। পরীক্ষা স্থগিত করা হলেও দ্রুত সময়ের মধ্যে তা আবারও শুরু করা। পরীক্ষা স্থগিতের এক সপ্তাহ পর আবারও তা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন