সুশান্তের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক সদস্য, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রাজশাহী জর্জ কোর্টের অতিরিক্ত জিপি এড. সুশান্ত কুমারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।
গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় তথ্য জানানো হযেছে। শোক বার্তায় বলা হয়, এড. সুশান্ত কুমার একজন নিবেদিত নেতা ছিলেন। দু:সময়ে আওয়ামী লীগের পতাকাতলে থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন তিনি। এড. সুশান্তের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। উল্লেখ্য, এড সুশান্ত কুমার বুধবার রাত সাড়ে তিনটায় পুঠিয়াস্থ নিজ বাসভবনে মারা যান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
