নগরীর মসজিদ মিশন একাডেমীতে জেলা প্রশাসকের সভা
প্রেস বিজ্ঞপ্তি : মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ-এ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার একাডেমীর অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন রাজশাহী’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ নূরুজ্জামান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মসজিদ মিশন একাডেমী নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে বঙ্গবন্ধুর কর্ণার সংস্কার সাধন, একাডেমীর মনোগ্রাম পরিবর্তন, শিক্ষকদের জ্ঞান অর্জনে মনোনিবেশ এবং যুগের সাথে তালমিলিয়ে নিজেদের গঠন করতে হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
