রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী ইউনিটের শীতবস্ত্র বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বৃহসপতিবার সকালে রাজশাহী জেলা পরিষদ কার্যালয় চত্বরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলেদেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার বক্তব্যে বলেন, চরখানপুর এলাকার মানুষ সব সময় অবহেলিত, তারা নগরজীবনের সকল সুবিধা থেকে বঞ্ছিত। রেড ক্রিসেন্ট সব সময় এই অবহেলিত মানুষের মাঝে আছে এবং ভবিষ্যতে থাকবে। উল্লেখ পবার চরখানপুর এলাকায় প্রায় ২০০ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
